গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল একাদশ শ্রেণীর এক ছাত্রী। বুধবার ঘটনাটি ঘটেছে মালদহের বৈষ্ণবনগর থানার লক্ষ্মীপুর এলাকায়। বৈষ্ণবনগর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।
জানা গেছে, আত্মঘাতী ওই ছাত্রীর নাম উমিতা সাহা। সে চামা গ্রাম গার্লস হাইস্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী। এদিন সকালে ওই ছাত্রী ঘর থেকে না বেড়লে খোঁজ খবর নেন পরিবারের অন্যান্য সদস্যরা। দেখা যায় ঘরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে ওই ছাত্রী। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বৈষ্ণবনগর থানার পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে কি কারণে এই আত্মহত্যা তার সঠিক কারণ জানা যায়নি। পরিবার সূত্রে জানা গেছে, আংশিক মানসিক ভারসাম্যহীন ছিল উমিতা। পরিবারের সদস্যদের অনুমান এই কারণেই ওই ছাত্রী আত্মহত্যা করে থাকতে পারে বলে তারা মনে করছেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/aHglr4LPJ8w